সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

রোহিঙ্গা,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক,উখিয়া:
উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। তার নাম আব্দুর রশিদ।
আজ বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।
নিহত রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮ ওয়েস্টের আবুল বশরের ছেলে। তিনি ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান- সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্প ৮ ওয়েস্টে একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে ক্যাম্পে স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান ঘটনার পর থেকে এপিবিএন পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন- মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এপিবিএন পুলিশ গতকাল মংগলবার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আবুল হাশেম নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION