বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজীব হত্যায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

ভয়েস নিউজ ডেস্ক:
মাদারীপুরে রাজীব সরদার (২৫) নামে এক যুবককে হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১১ বছর পর মঙ্গলবার (২১ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় দেন। এ সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। রায়ে চার জনকে খালাস দেওয়া হয়েছে এবং বাকি তিন আসামি মৃত্যুবরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিংহ বলেন, ‘৩৬ জন এই মামলার আসামি ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। চার জনকে খালাস দেওয়া হয়েছে এবং বাকি তিন আসামি মৃত্যুবরণ করেছেন।’

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, রাজীব সরদারের বাবা-মা নেই। সদর উপজেলার হরিকুমারিয়া এলাকায় মামার বাড়িতে থাকতেন রাজীব। তারাই তাকে বড় করেছেন। ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজীব। পৌরসভার হরিকুমারিয়া এলাকায় পৌঁছালে পূর্ববিরোধের জেরে রাজীবকে কুপিয়ে ফেলে যান আসামিরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। ঘটনার তিন দিন পর তার মামা আলী হাওলাদার হত্যা মামলা করেন।

এতে প্রতিপক্ষ জামাল হাওলাদার, রহিম হাওলাদার ও আছাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে সদর থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক রাজিব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। যুক্তিতর্ক শেষে রায় দেন বিচারক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION