বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীর ৮ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ১৫ মে

ভয়েস নিউজ ডেস্ক:

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ (৮৩) আটজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্যগ্রহণ শেষ করতে আগামী ১৫ মে দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী ও মামলার প্রসিকিউটর রানা দাস গুপ্ত। আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

মামলায় মোট আসামি ছিলেন ২০ জন। এদের ১২ জন মারা যাওয়ায় এখন আসামি আটজন। আসামিরা ১৯৭১ সালের আগে পিডিপি ও মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তারা বিএনপিতে যোগ দেন।

আসামিদের মধ্যে সাতজন কারাগারে। তারা হলেন সালামত উল্লাহ খান, মো. রশিদ মিয়া বিএ, মৌলভী নুরুল ইসলাম, বাদশা মিয়া, মৌলভী ওসমান গনি, মৌলভী শামসুদ্দোহা ও মো. জিন্নাত আলী। অন্যজন জামিনে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে ২০১৫ সালের ৮ অক্টোবর পর্যন্ত তাদের অপরাধের তদন্ত শেষ করেন। তাদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ১৩ ধরনের অভিযোগ আনা হয়েছে।

ভয়েস/আআ/সূত্র: জাগো নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION