সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

উখিয়ার আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর  গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।শনিবার (১ এপ্রিল) রাত সোয়া একটার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্প আশ্রয়শিবিরে ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা বৃদ্ধ কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে । এসময় নৈশপ্রহরী দায়িত্ব থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হয়।  পরে তাকে উদ্ধার করে হাসপাতাল আনলে কর্মরত চিকিৎসক মৃত  ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দু গ্রুপের মধ্যে  গোলাগুলির ঘটনা ঘটে । এসময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়।ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION