রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়েও রাজনীতি করছে:কাদের

ওবায়দুল কাদের, সড়ক ও সেতু মন্ত্রী।

ভয়েস নিউজ ডেস্ক:

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত কিনা তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই অগ্নিকাণ্ডে মানুষের স্বপ্ন পুড়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়েও রাজনীতি করার অপচেষ্টা করছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ।

আজ বৃহস্পতিবার আজিমপুর সরকারি কলোনি মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রোজার দিনেও ৩০০ স্থানে রাস্তা অবরোধ করে মানুষকে অতীতের মতো কষ্ট দিচ্ছে বিএনপি। যদি তারা রাস্তা বন্ধ করে এসব অবরোধ করে রোজাদারদের কষ্ট দেয়, আন্দোলনে ব্যর্থ হয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসের উসকানি দেয় তাহলে আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিবে।

শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলনে মানুষ নেই। বিএনপি সুষ্ঠু ভোটের নির্বাচনের নিশ্চয়তা চায়! ফখরুলের নিরপেক্ষ লোক কে? তারা চায় তত্ত্বাবধায়কের মতো অবস্থা সৃষ্টি করতে। তত্ত্বাবধায়ক সরকার এদেশের মানুষ চায় না।

এ সময় বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের।

লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবিরসহ অন্যরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION