বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

এইচএসসি পরীক্ষা নেয়া হবে আগস্টে

এইচএসসি পরীক্ষা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের আগের সূচি ধরে এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা ছিল। সে হিসেবে এই পরীক্ষা জুলাইয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এখন আগস্টে নেয়া হবে।’

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের তারিখ এক মাস পিছিয়ে যাচ্ছে। সে হিসেবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বুধবার এমনটা জানিয়েছেন। কলেজগুলোর এইচএসসির সিলেবাস শেষ করতে না পারা পরীক্ষা পেছানোর কারণ বলে উল্লেখ করেছেন তিনি।

অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগের সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা ছিল। এরই অংশ হিসেবে এ বছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এখন আগস্টে নেয়া হবে।’

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে দেয়া হয়েছে।

‘সার্বিক বিবেচনায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই থেকে এক মাস পিছিয়ে আগস্টে নেয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে নতুন দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।’

চলতি বছর সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে জানিয়ে শিক্ষা বোর্ডগুলোর অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে হবে। সে হিসেবে কলেজগুলো ১৫ মাস সরাসরি ক্লাস নেয়ার সুযোগ পেয়েছে। এই সময়ে অনেক কলেজ সিলেবাস শেষ করতে পারেনি বলেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে হলো।’

শিক্ষা বোর্ডের তথ্য বলছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে ৩০ মে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION