সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বোয়ালখালীতে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার বোয়ালখালী-আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, বাসটি (ময়মনসিংহ-ব-১১-০১৭৬) নেত্রকোনা জেলা থেকে ভক্তদের নিয়ে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। ফিরে যাওয়ার পথে বোয়ালখালী-আরাকান সড়কের রায়খালী এলাকায় দুর্ঘটনাকবলিত হয়। স্থানীয়দের দাবি, বাসচালক নেশাগ্রস্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঘটনাস্থলে পৌঁছে ও‌ই সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশাটির চালক ও চার যাত্রী নিহত হন। তারা জানায়, জনতা বাসচালক জাগের হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক জাগের হোসেনকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মরদেহগুলো প্রথমে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION