রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে, নেতৃত্বে বিএনপি:কাদের

ওবায়দুল কাদের, সড়ক ও সেতু মন্ত্রী।

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হটানোর ষড়যন্ত্র চলছে’ বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেযে তিনি এমন অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের চলার পথে আবারো ষড়যন্ত্র চলছে। বাঙালির ইতিহাসে বারবার ষড়যন্ত্র হয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে, রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে। তারা জানে আসন্ন নির্বাচনে জিততে পারবে না। শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, আজকে মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব- এটিই আজকের দিনের অঙ্গীকার।

ওবায়দুল কাদের বলেন, এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ। এখন আমাদের অঙ্গীকার ২০৪০ সালের মধ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION