রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

হ্নীলায় জমি দখলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বার্তা পরিবেশক:

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মধ্য হ্নীলায় মেহেদী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মেজর পরিচয়ে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ভোগ দখলীয় জমি ক্রয় বিক্রয়ে বাঁধা প্রদান ও সরকারি খাস জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ ওঠেছে।

শুক্রবার তার এসব অপকর্মের বিরুদ্ধে হোয়াইক্যং নয়াপাড়া বাজারে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এ সময় শত-শত মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নয়াপাড়া ও মধ্য হ্নীলা মৌজার অধীনস্থ ৭ হাজার ও ৪ হাজারী দাগের জমিতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে এখানকার মানুষ। কিছুদিন আগে মেহেদী নামে এক লোক সাধারণ মানুষের কাছ থেকে পাশের কিছু জমি লীজ নেয়। সে জমি লীজ নেওয়ার পর গত একমাস ধরে উনচিপ্রাং থেকে নয়াপাড়া বাজার পর্যন্ত সাধারণ মানুষের মালিকানাধীন ভোগ দখলীয় জমি যাতে কেউ ক্রয়-বিক্রয় করতে না পারে তারজন্য সে উঠে পড়ে লেগেছে। ইতোমধ্যে মেহেদী নামের ওই লোকটি জমি ক্রয়-বিক্রয় বন্ধে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ ক্ষমতা ব্যবহারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, এভাবে জমি ক্রয় বিক্রয়ে বাঁধা দেয়ার কারণে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব।

বক্তারা মেহেদীর অসাধু কর্মকান্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বক্তারা আরো বলেন, মেহেদী নামের ওই লোকটি সাধারণ মানুষের জমি দখলের পাশাপাশি সরকারি জমিও দখলে মেতে উঠেছে। এছাড়াও সে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে এলাকায় অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

এ সময় সাবেক ইউপি সদস্য নুরুল কবির, জালাল মুন্সীসহ ভুক্তভোগী এলাকাবাসী বক্তব্য রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION