রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

বিএনপি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে শনিবার

বিএনপি,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করাসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার (১৩ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (১০ মে) দিনগত রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

শনিবার দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ বিএনপি যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।

সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মত ব্যাপার। সরকারবিরোধী আন্দোলনে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION