সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চট্টগ্রামের ৪১৯ হাজি নিয়ে মদিনায় বিমানের ফ্লাইট

ভয়েস নিউজ ডেস্ক:

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ভোর চারটার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট।এর মধ্য দিয়ে মঙ্গলবার (২৩ মে) থেকে শুরু হলো চট্টগ্রামের হাজিদের হজযাত্রা।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

হাজিরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য আমরা সচেষ্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION