রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি ভোট নিয়ে অত্যন্ত সন্তুষ্ট ইসি

 

ভয়েস নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার (২৫ মে) ভোট গ্রহণের সময় শেষে সোয়া পাঁচটার দিকে ইসির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সব প্রার্থী সন্তুষ্ট, ভোটাররা সন্তুষ্ট, গণমাধ্যমও সন্তুষ্ট। তাই আমরাও অত্যন্ত সন্তুষ্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পর্যবেক্ষকরা যে তথ্য পাঠিয়েছেন তাতে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর আরো বলেন,আইন অনুযায়ী ভোটের সময় শেষ হলেও কেন্দ্রের চৌহদ্দির মধ্যে যারা উপস্থিত থাকেন, তাদের ভোটগ্রহণ করতে হয়। তাই সময় শেষেও ভোটগ্রহণ করা হচ্ছে। আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে ভোট পড়ার হার ৫০ শতাংশের কম হবে না।

তিনি বলেন, ইভিএম বুঝতে অনেকের একটু দেরি হয়, সে কারণেও দেরি হতে পারে। তবে এটিই একমাত্র কারণ নয়।

সাবেক এই ইসি সচিব বলেন, দুটি কেন্দ্রে এজেন্টরা ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তাদের আটক করা হয়েছে।

আমাদের নজরে অন্যান্য কেন্দ্রে অনিয়মের তথ্য আসেনি। যেটা নজরে এসেছে সেখানে ব্যবস্থা নিয়েছি। চার হাজারের বেশি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সিসি ক্যামেরার জন্য অনেকেই অনিয়ম করতে ভয় পেয়েছেন, এটিই আমাদের সফলতা।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কি না, এটা এখনই বলতে পারবো না। তফসিল ঘোষণার সময় সিদ্ধান্ত হবে।

অনেক কেন্দ্রে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের এজেন্ট ছিলেন না, বিষয়টি নিয়ে মন্তব্য চাইলে মো. আলমগীর বলেন, এরকম কোনো নজির আমরা পাইনি।

সুষ্ঠু নির্বাচন না হলে জড়িতদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, বিদেশি রাষ্ট্র নিয়ে কোনো মন্তব্য নেই। এটা নির্বাচন কমিশনের কোনো ইস্যু না। রাষ্ট্র-রাষ্ট্র বুঝবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION