রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শাহপরীর দ্বীপে মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তা

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ নগদ অর্থ সহায়তা করেছে। শনিবার (২৭ মে) দুপুরে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার সরকার বাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে দ্বীপের ২৫০ পরিবারকে ৮ হাজার টাকা করে ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

ঘূর্ণিঝড় মোখার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করছেন ৩৫ হাজারের বেশি মানুষজন। এর মধ্যে আট হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।ঝড় পরবর্তী সময়ে দুর্দশায় দিনাতিপাত করা দ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।

নগদ অর্থ সহায়তা নিতে আসা ৬০ বছর বয়সী শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বশির আহমদ বলেন, ‘আমি পঙ্গু লোক। আমার ১ ছেলে ৯ মেয়ে। ঘূর্ণিঝড় মোখায় ঘরবাড়ি হারিয়েছি। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের ভিখারি হয়ে গেছি। আমার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের দেয়া ৮ হাজার টাকা পেয়ে আমার অনেক উপকার হয়েছি। বসুন্ধরা গ্রুপের মালিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার ফারিহা ইয়াছমিন বলেন, ‘ঘূর্ণিঝড়ে এই এলাকার মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এই মুহুর্তে তাদের নগদ অর্থ সহায়তা দরকার। ঠিক সময়ে তাদের দুঃসময়ে বসুন্ধরা গ্রুপ পাশে থেকে অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছে। এই গরীব-অসহায় মানুষগুলোকে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’

বসুন্ধরা গ্রুপের নগদ অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, সাবেক যুন্ম সচিব নজির আহমদ, ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION