রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

স্থগিত করল জামায়াতের আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী , ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামী আজ সোমবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে। আজ এক সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ তাঁদের কর্মসূচি স্থগিত করার এই ঘোষণা দেন।

জামায়াত এখন ১০ জুন (শনিবার) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।

দলটির নেতারা বলেছেন, পুলিশ যেহেতু আজ কর্মদিবস ও অফিস আদালত সবকিছু খোলা থাকার যুক্তি দেখিয়ে তাদের কর্মসূচির অনুমতি দেয়নি, সে কারণে জামায়াত আজকের কর্মসূচি স্থগিত করে সাপ্তাহিক ছুটির দিনে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

জামায়াতকে সমাবেশ ও মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। তাতে অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়, জানমালের নিরাপত্তা ও অফিস–আদালত খোলা থাকায় ৫ জুন জামায়াতের বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

একই সঙ্গে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের নিষেধ অমান্য করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে সমাবেশ করতে চাইলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এরপরও গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের আজকের কর্মসূচি বহাল রাখার কথা বলেছিল। তবে আজ দলটি সংবাদ সম্মেলন করে তাদের আজকের কর্মসূচি স্থগিত করে সাপ্তাহিক ছুটির দিনে (আগামী শনিবার) তাদের কর্মসূচি পালনের কথা বলেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION