রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

মিয়ানমারে ফিরতে রাজি হওয়া ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চলমান আলোচনায় প্রত্যাবাসনে স্বেচ্ছায় রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সোমবার (০৫ জুন) সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, চীনের মধ্যস্থতায় পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছে ভাসানচরে বসবাসরত চারটি পরিবার। তারা সম্প্রতি কক্সবাজার এসে অবস্থান নিয়েছে। সোমবার সকালে থেকে তাদের খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করেছে তা ইউএনএইচসিআর এর পক্ষে জানানো হয়নি। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে এসব রোহিঙ্গাদের এখন বিকল্প ব্যবস্থায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ইউএনএইচসিআর এর কক্সবাজার অফিসের উপ-প্রধান ইখতিয়ার উদ্দিন বায়েজিদ জানান, চার পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করার বিষয়টি সত্য। তবে কেন বন্ধ করা হয়েছে তা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। এ বিষয়ে মঙ্গলবার (০৬ জুন) ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION