শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদের নামিয়েছে: সেতুমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদের নামিয়েছে অগ্নি সন্ত্রাস করতে। বিএনপি আবার ক্ষমতায় গেলে বিদ্যুতের পরিবর্তে খাম্বা আসবে, হাওয়া ভবন তৈরি হবে।

আজ শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, তারেক অর্থপাচার করে পালিয়েছে।
সৎ সাহস হলে দেশে আসুক। যে দলে ঐক্য নেতা, মানুষ নাই, সেই দলের কর্মসূচি আন্দোলনে রূপ নিতে পারে না। আন্দোলনে নেতা লাগে, বিএনপির এক নেতা হাসপাতালে, আরেক নেতা লন্ডনে। বিএনপি সমাবেশের নামে নাশকতা সৃষ্টি করতে চায়।

তিনি আরো বলেন, বিএনপির মাথায় তিন ভূত। তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, পার্লামেন্ট। শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তিন ভূত নামাতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল জ্যোতিষীর মতো কথা বলেন, ভোট হলে দশটিও পাবে না।
আগে বলেছিল এক শ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। কথাটি মিথ্যা হয়েছিল। যে ঐক্যে মানুষ নেই সে আন্দোলনে রূপ নিতে পারে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION