শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না তত্ত্বাবধায়ক সরকার হলে : ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। এ জন্যই এই দলের সাধারণ সম্পাদক বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। কিন্তু না, তত্ত্বাবধায়ক সরকার একটি জীবন্ত ইস্যু। সারা বিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক।’

রোববার গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল। তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয়, তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। তাদের সঙ্গে ফয়সালা হবে এবার রাজপথেই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের বিশ্বাস জয়, আমাদের সুনিশ্চিত। এবার আর ছাড় দেওয়া নয়, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করতে হবে। ইনশা আল্লাহ, আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ঐক্যের মধ্য দিয়ে জনগণের অধিকার আদায় করতে হবে।’

গাজীপুর মহানগর বিএনপি বিদায়ী কমিটির আহ্বায়ক এম মঞ্জুরুল করিমের সভাপতিত্বে মহানগর বিএনপির সদস্যসচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, মাজহারুল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সুরুজ আহমেদ প্রমুখ।

সম্মেলনে গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক হয়েছেন এম মঞ্জুরুল করিম। এর আগে ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION