সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি সোনার বারসহ আটক ৪

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাড়ে ৯ কেজি সোনার বারসহ চারজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব সোনা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তারা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার অনন্ত মহাজন বাড়ির বাসিন্দা।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের চার যাত্রীর কোমরে পেঁচানো অবস্থায় ৯ কেজি ৬২৩ গ্রাম সোনার বার জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION