শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

সুশান্ত আত্মহত্যার ঘটনায় সালমান খানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

বিনোদন ডেস্ক:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিনেতা সালমান খান, নির্মাতা করন জোহরসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করেছেন আদালত।বুধবার (৮ জুলাই) মুজাফফরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার এই রায় দিয়েছেন।

এর আগে সুশান্তের মৃত্যুর মাত্র তিনদিনের মাথায় করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, সালমান খান, একতা কাপুরসহ আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধি ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা।

তবে আদালতের এই রায় চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন সুধীর কুমার। তিনি বলেন, ‘আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এই রায় জেলা আদালতে চ্যালেঞ্জ করব। সুশান্তের মৃত্যুতে পুরো বিহার শোকাহত। ন্যায় বিচার পেতে, তার মতো প্রাণোচ্ছল তরুণকে যারা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তাদের শাস্তির আওতায় নিতে হবে।’

এর আগে সুধীর কুমার দাবি করেন, সুশান্তকে প্রায় সাতটি সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে এবং তার কিছু সিনেমা মুক্তি পায়নি। এই ধরনের পরিস্থিতি তাকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION