শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে ডাকে: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির নেতারা ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে চলে যান অভিযোগ করতে– সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের বলে, আমরা খালি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চান যে দেশের কী অবস্থা, তোমরা কী করতে চাও, কী করবে?’

রবিবার (১৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘চিরভাস্বর শহীদ জিয়া, জ্যোতির্ময় খালেদা জিয়া, দীপ্তিমান তারেক রহমান’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন এ কে এম মতিনুর রহমান ও আবুল হাসনাত মোহা. শামীম।

মির্জা ফখরুল বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন-ঘোষিত নীতি হলো, তিনি বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। সুতরাং তারা তাদের কাজ করবেন। যেখানে গণতন্ত্র নেই, তাদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না। আবার নিষেধাজ্ঞাও দেন। তারা মনে করে, এখানে (বাংলাদেশ) জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এখানে ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) কী করে গণতন্ত্র দেবে? তারা বারবার বলে, নির্বাচন দিচ্ছে, ভালো নির্বাচন হবে, কথা দিচ্ছে। কিন্তু মানুষ বিশ্বাস করবে কী করে যে তারা ভালো নির্বাচন দেবে? কোনোদিন আওয়ামী লীগ ভালো নির্বাচন করেছে ক্ষমতায় থেকে? কোনোদিন করেনি।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION