শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

মোসাদের সাথে গোপন আঁতাত করে যারা রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক-কবির বিন আনোয়ার

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন করে দলটি।
এর মধ্যে সকালে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিকেলে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন আঁতাত করে ডাকসুর সাবেক ভিপি নুর এবং তারেক রহমান রাষ্ট্রদ্রোহী যে অপরাধ করেছে তার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যতো চ্যালেঞ্জই আসুক না কেন, ৭৪ বছরের পরিপক্ষিত আওয়ামী লীগ তা মোকাবিলা করেই এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে ষড়যন্ত্রের মধ্যেই আওয়ামী লীগ বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ’৪৭-এর দেশ বিভাগ, ’৫২-র ভাষা আন্দোলন, ’৬২-র ছাত্র আন্দোলন, ’৬৬-র ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর যুগান্তকারী নির্বাচন আর ১৯৭১ সালের মহান স্বাধীনতা আন্দোলন-সবখানেই সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগের। আর এসবের অধিকাংশ আন্দোলনের কৃতিত্ব এককভাবে আওয়ামী লীগের।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপিকা এথিন রাখাইন, রেজাউল করিম, সাইমুম সরওয়ার কমল এমপি, মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, নুরুল আবছার, এড. মমতাজ আহমদ, নাজনীন সরওয়ার কাবেরী, কাজী মোস্তাক আহমেদ শামীম, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙ্গালী, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এম.এ মমজুর, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, আনিসুল হক চৌধুরী, নুরুল আজিম কনক, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহদুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ছৈয়দ রেজাউর রহমান, জসিম উদ্দিন, আসিফ উল মওলা, পরিমল দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, শ্রমিকলীগ নেতা শফিউল্লাহ আনসারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিশাল একটি কেক কাটা হয়।
এসময় বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION