শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

শান্তি সমাবেশে আওয়ামী লীগ:বিএনপি ভোটে এলে ভালো, না এলে আরও ভালো

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকায় বিরোধী দল বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সমাবেশে এ পর্যন্ত যাঁরা বক্তব্য দিয়েছেন, তাঁরা বিএনপির উদ্দেশে বলেছেন, তারা ভোটে এলে ভালো, না এলে আরও ভালো।

আজ বুধবার বেলা তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা বক্তৃতা রাখছেন।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, বিএনপির পরাজয় হবে সুনিশ্চিত। তারা ভোটে এলে ভালো, না এলে আরও ভালো। ষড়যন্ত্র করলে সমুচিত জবাব দেওয়া হবে।

‘বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হাবিব হাসান বলেন, ‘সন্ত্রাসী দল বিএনপি। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষককে হত্যা করে। নারীরা ধর্ষিত হয়।‌ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।

সমাবেশে বক্তব্য দিয়েছেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, ঢাকা জেলার সভাপতি বেনজির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সমাবেশের সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION