শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে সমাবেশ:রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

আগামীকাল শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করবে বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন রুহুল কবির রিজভী।

মহাসমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছি কাল সমাবেশ হবে। ঢাকা মহানগর নেতারা সমাবেশের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।’

ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, যত বাধা দেবেন, গ্রেপ্তার করবেন, আরও বেশি নেত–কর্মী দলে দলে এই সমাবেশ অংশ নেবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকার যেকোনো জায়গা দখল করে কর্মসূচি করছে, আর বিএনপি কর্মসূচি পালন করতে গেলে তাদের নানা শর্ত দেওয়া হয়। আগামীকাল বেলা দুইটায় নয়াপল্টনে দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকালের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। এই সমাবেশ সফল করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।‌

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION