শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না: মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সোজা কথায় না হলে ফয়সালা হবে রাজপথে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি। সমমনা দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ একসঙ্গে জেগে উঠেছে। দাবি একটাই, সরকারের পদত্যাগ। তিনি দাবি করেন, দেশে-বিদেশে তাদের (আওয়ামী লীগ সরকারের) সমর্থন নেই।

বিএনপির মহাসচিব বলেন, সরকার এত ভীত যে ১ হাজার ২০০ লোককে গ্রেপ্তার করেছে। গত রাতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। গত ১৫ বছর এমন করে কি আটকাতে পেরেছে? গ্রেপ্তার করে এবার লাভ হবে না।

মির্জা ফখরুল বলেন, শুক্র ও শনিবার বিএনপির ‘গুগলিতে’ আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। তারা বুঝতেই পারিনি কোন দিক দিয়ে বল এসেছে। তিনি বলেন, সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে…এ দেশে এটা কম হয়…গয়েশ্বর, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, তাঁকে পিটিয়ে মাটিতে ফেলে আবার পিটিয়েছে। আবার নাটক করেছে। খাওয়া দিয়ে ভিডিও করেছে। এতে কি গয়েশ্বর ছোট হয়েছেন? হননি।

বিএনপির মহাসচিব বলেন, এসব না করলে পালানোর পথ পাবেন না। এখনো সময় আছে আন্দোলনে বাধা দেবেন না। এখনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ কর্মসূচি করেই সরকারের পতন ঘটানো হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION