শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না: ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্ম‌বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলছেন, আওয়ামী লীগকে নাকি গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছেন। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

বিএনপিকে রাজনৈতিক অঙ্গনের ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি। তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। কারণ, তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ৩ নভেম্বরের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাউন্ড তারেক রহমান। এই পরিবারই ১৫ আগস্টসহ সব রক্তাক্ত ট্রাজেডির হোতা। এই পরিবার বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

সেতুমন্ত্রী বলেন, আজ শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস কতই না আনন্দের। কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে।

এর আগে ধানমন্ডির আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION