সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর প্রাণহানি

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে নিপা পালিত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় সোমবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

জানা গেছে, সোমবার সকালে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসার কাছে একটি ড্রেনে পড়ে যান নিপা।নিপা পালিত পূর্ব থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন

নিপা পালিতের বড় ভাই বাদল পালিতের বরাত দিয়ে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব জানান, নিহত শিক্ষার্থী নিপা পালিত সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসার কাছে একটি ড্রেনে পড়ে যান।

তিনি আরও জানান, তিনি মৃগী রোগী ছিলেন। ড্রেনে পড়ে আর উঠতে পারেনি। সেখানেই মৃত্যুবরণ করেন।

হাটহাজারী থানার পরিদর্শক নুরুল আলম বলেন, ‘বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION