শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

আমাদের বার্তা স্পষ্ট, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের, ফাইল ফটো

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশে সফররত ২ কংগ্রেসম্যান আওয়ামী লীগ সরকারের কাছে বিএনপির কোনো দাবি তুলে ধরেননি।

সোমবার সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সরকারের পদত্যাগও সম্ভব নয়। পার্লামেন্টবিরোধী কিছুই হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে নির্বাচনে বিএনপি না এলেও অনেক দল রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদের (বিএনপি) দলের অনেকেও রয়েছেন, যারা অংশগ্রহণ করবেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মহাসমাবেশের ধারে কাছে নেই বিএনপির মহাসমাবেশ। তাদের কর্মসূচির শেষ পর্যন্ত কি হয় দেখা যাক।

বিএনপির দিবাস্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান, বিএনপি সমাবেশ দিচ্ছে। তাদের চলমান কর্মসূচি হলো, সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবেন না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। ডিসেম্বর মাসে বেগম জিয়া দেশ চালাবেন। ১১ ডিসেম্বর তারেক রহমান এয়ারপোর্টে নামবেন। এমন অনেক দিবাস্বপ্ন তারা দেখলেন। দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION