শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভয়েস নিউজ ডেস্ক:

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুর নেওয়ার সময় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় তার ছেলেসহ জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। এতে সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন– সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সভাপতি সফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সরকারী সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাঈদীর মৃত্যুর খবরে খবরে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী সোমবার রাতেই বঙ্গবন্ধু মেডিকেল ও শাহভাগে ভিড় করেন। এরপর সাঈদীর মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে তারা সেখানে ‘তাণ্ডব চালায়’ বলে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার ফারুক আহমেদ।

ডিএমপি কমিশনার জানান, যখন মরদেহ গাড়িতে করে নিয়ে যাওয়া শুরু হয়, তখন জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী লাশবাহী গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা কোনোমতেই মরদেহ পিরোজপুরে নিয়ে যেতে দেবে না। এ সময় জামায়াত-শিবির লাশবাহী গাড়ির সঙ্গে থাকা পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের ওপর হামলা করে। সঙ্গে তারা গাড়ি ভাঙচুর শুরু করে।

জামায়াত-শিবিরের আক্রমণে ডিসি রমনাসহ পুলিশের কয়েকজন সিনিয়র অফিসার আহত হন বলেও সংবাদ সম্মেলনে জানান ডিএমপি কমিশনার।

খন্দকার ফারুক আরও জানান, এ সময় জামায়াত-শিবির পুলিশের ৪-৫টি গাড়ি ভাঙচুর করে এবং দুটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। সূত্র:সমকাল

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION