রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী জানান, ২০১৮ সালের ১৪ অক্টোবর নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক ধারায় বিএনপি-জামায়াতের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি শেষে আজ তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে।

মামলার আসামিদের মধ্যে রয়েছে– চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফরহাদ হোসেন, বায়েজিদ বোস্তামী থানার সাবেক জামায়াতে ইসলামীর আমির ঈসমাইল হোসেন সিরাজী, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম প্রমূখ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘এটি একটি গায়েবি মামলা। এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION