বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

ভেস্তে গেল আমির কন্যার বিয়ে? মুখ খুললেন ইরা খান

বিনোদন ডেস্ক:

বলিপাড়ায় খবর ছিল আগামী ৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খানের কন্যা ইরা খান। ভারতের রাজস্থানের উদয়পুরে তিন দিনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল খান পারিবার, বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয়দের। মেয়ের বিয়ের সানাইয়ে রীতিমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন আমির। তবে হঠাৎ ছন্দপতন। এখনই বিয়ে হচ্ছে না, সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন ইরা। তবে কী ভেস্তে গেল আমির কন্যার বিয়ে?

বৃহস্পতিবার ইনস্টাগ্রামের এক স্টোরিতে ইরা লিখেন, না—৩ অক্টোবর আমাদের বিয়ে হচ্ছে না। পরে সবাইকে সবটাই জানাব।

এদিকে এ পোস্ট করার পর তা আবার মুছে ফেলেন ইরা খান। কিন্তু কী কারণে নূপুরের শিখরের সঙ্গে বিয়ে হচ্ছে না তা নিয়ে কিছুই জানাননি ইরা। এছাড়া ৩ অক্টোবরের পরিবর্তে অন্য কোনও তারিখ ঠিক করা হয়েছে কি না সেই জল্পনাও জিইয়ে রেখেছেন তিনি।

দুবছর আগে ২০২২ সালের ১৮ নভেম্বর শরীরচর্চা প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে বাগদান হয় ইরা খানের। দুবছর সম্পর্কের পর ইরা-শিখরের নতুন অধ্যায় শুরু করেন। মুম্বইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠানের। তখন একজোট হয়েছিলেন খান পরিবার। সেই আনন্দের আমেজে আহ্লাদে আটখানা হয়েছিলেন আমির নিজেও।

এবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েও কেন বিয়ে হচ্ছে না আমির কন্যার—রহস্য রয়েই গেল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION