বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার কামাল উদ্দিনের ছেলে তারেকুর রহমান (২৪) ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে জসীম উদ্দিন (২৭)। তারা ভিন্ন জেলার আওতাধীন হলেও সীমান্ত এলাকা হওয়ায় পাশাপাশি গ্রামের বাসিন্দা।

পিপি ফরিদুল আলম বলেন, ২০২১ সালের ২০ নভেম্বর বিকেল সোয়া ৪ টার দিকে র‌্যাব-১৫ এর একটি দল উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে। এ ঘটনায় র‌্যাব-১৫ এর নায়েব সুবেদার হারুনুর রশীদ বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালতে চার্জ গঠন, শুনানীসহ সকল বিচারিক কার্যক্রম শেষে রোববার রায় ঘোষণা করা হয়। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION