সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলে একই পরিবারের ৭ জনের 

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন শিশু, দুই জন নারী এবং দুই জন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাটহাজারী সড়কের চারিয়া বোর্ড স্কুল ও ইজতেমা মাঠের সামনে নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ফটিকছড়ি অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অটোরিকশার সাত জনই নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION