রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইইউ’র প্রতিনিধি দল

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। আজ সোমবার সকাল ১০টার দিকে প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পে পৌছেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, আজ সোমবার সকাল দশটার দিকে ‘ইইউ’  প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প -৪ এ পৌছে। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রেজিষ্ট্রেশন সেন্টার ও ক্যাম্প ৪ এক্সটেনশনে  ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করেন। পরে ক্যাম্প-৪ এ ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করে রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর ১৮ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন এবং কমিউনিটি প্রোটাকশন কমিটির রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বিকেল চারটায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত  একটি বৈঠকে করবেন। এরপর তারা কক্সবাজার ত্যাগ করেন।এর আগে গতকাল রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION