রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো: আবদুল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে,  বৃহস্পতিবার ভোর অনুমানিক সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি /৭৮ এর মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহ (২৩), কে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫/৬ জনের একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী
রোহিঙ্গা ক্যাম্প ১৭ র’ সি /৭৮ ব্লকের বাজারের রাস্তার উপর গুলি করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:শামীম হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রকৃত ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION