বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হিজড়া রুমানার মানবিক দৃষ্টান্ত

ভয়েস প্রতিবেদক: পেকুয়া

যখন বেশিরভাগ ধর্ণাঢ্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা হতদরিদ্র মানুষদের সহায়তা করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখনি ৫ টাকা ১০টাকা করে জমানো টাকা দিয়ে মানবিক সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে হিজড়া রুমানা।

বৃহস্পতিবার বিকেলে সদর ইউপির মামা-ভাগিনার দোকান সংলগ্ন উত্তর গোঁয়াখালী এলাকায় বসবাসকারী ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে চাল দিয়ে সহায়তা করেন।

জানা গেছে, রুমেনার নেতৃত্বে বেশ কয়েকজন হিজড়া দীর্ঘদিন ধরে পেকুয়ায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তাদের নিজ বাড়ি পেকুয়ার না হলেও মিশে আছেন সর্বমহলে। সেই দৃষ্টান্ত রাখলেন হিজড়া রুমেনা। তার এমন মহৎ কাজের দৃষ্টান্ত নিয়ে অন্যান্য বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

হিজড়া রুমেনা বলেন, আমাদেরকে ৫টাকা ১০টাকার সহায়তা দিয়ে বেঁচে রেখেছেন হতদরিদ্র মানুষজন। বড়লোকদের কাছে টাকা চাইতে গেলে কত খারাপ কথা শুনতে হয়। অল্প যা জমানো ছিল তা দিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION