সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বোয়ালখালীতে পোল্ট্রি খামারে আগুনে পুড়লো ১২শ মুরগি

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালীতে এক পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় খামারটির এক হাজার ২০০ মুরগি পুড়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকায় কামাল হোসাইনের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারের মালিক কামাল হোসাইন জানান, শুক্রবার ভোরে আগুন লেগে পুরো খামার পুড়ে গেছে। খামারে এক হাজার ২০০ মুরগি ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, ভোরে পূর্ব কালুরঘাট এলাকায় এক পোল্ট্রি খামারে আগুন লাগার খবর পাই। পরে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION