শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সংস্কার কাজের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভায় কোন না কোন ওয়ার্ডে প্রতিদিন সড়কগুলো সংস্কার কাজ ও নতুন সড়কের কাজ উদ্বোধন করা হচ্ছে। ১৪ ফেব্রæয়ারি বুধবার ৬ নম্বর ওয়ার্ডে ও ৪ নম্বর ওয়ার্ডে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পৌর পরিষদ কক্সবাজার পৌর শহরকে সাজাচ্ছেন নতুন রূপে।

বুধবার সকালে উত্তর পেতা সওদাগর পাড়া রাস্তা ও কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার পাশে রাস্তার কাজের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ ওমর সিদ্দীকি লালু ও প্যানেল মেয়র-৩ ইয়াছমিন আক্তার।

৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়া গোলচত্বর থেকে কুমিল্লা পাড়া, উত্তর পেশকার পাড়া মসজিদ রোডের কাজের শুভ উদ্বোধন করেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ। এই সময় পৌরসভার প্রকৌশলী মনোতোষ চাকমা, মুশফেকুল আলম, ঠিকাদার শেখ ফরহাদ, টেকপাড়া সমাজ কমিটির সভাপতি আমির হোসেনসহ এলাকার গণ্য-মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION