বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের নিপীড়নের প্রথম শিকার দেশনেত্রী খালেদা জিয়া:মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন-নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের দমনের প্রথম শিকার দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বন্দি, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গতকাল (বুধবার) রাতেই তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, চিকিৎসক ভেবেছিলেন আর বোধহয় সময় পাওয়া যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আপাতত বিপজ্জনক অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এর আগে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের সদস্যরা তাদের কথা তুলে ধরেন।

‘১/১১-র প্রথম ভিকটিম তারেক রহমান’, দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আটক করে বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করা হয়। এখনও তিনি নির্বাসিত জীবনযাপন করছেন।’

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত উল্লেখ করে তিনি বলেন, ‘সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।’

গুম, খুন ও নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া পরিবারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ অবস্থা সারা দেশের, শুধু বিএনপি নয়। পুরো বাংলাদশের মানুষের একই অবস্থা। পুরো দেশের মানুষ ভয়ে আতঙ্কে থাকেন— কখন, কাকে ও কীভাবে তুলে নিয়ে যায়; কোনও নিশ্চয়তা নেই।’

গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে থাকার জন্য ‘মায়ের ডাক’ সংগঠনের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান তিনি।

‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION