বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অভাব ও অস্থিরতা থেকে মুক্তির দোয়া

আরশাদ আলী:
মানুষ প্রাত্যহিক জীবনে নানা ধরনের সংকটে ভোগে। তার মধ্যে অভাব ও অস্থিরতা অন্যতম। তবে অভাবী মানুষের সংখ্যা তুলনামূলক কম থাকলেও মানুষের মাঝে নানা ধরনের অস্থিরতা কাজ করে। এ দুটি বিষয় একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বিশাল ভাণ্ডার থেকে অভাব ও অস্থিরতা থেকে মুক্তির দোয়া উল্লেখ করা হলো।

অভাব থেকে বাঁচার দোয়া : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।’ অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি। হজরত আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) এ দোয়া পাঠ করতেন। (সহিহ মুসলিম : ৭০৭৯)

অস্থিরতা থেকে মুক্তির দোয়া : ‘ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আসতাগিস।’ অর্থ : হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের অসিলায় আমি সাহায্য কামনা করছি। হজরত আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে তিনি এই দোয়া পড়তেন। (তিরমিজি : ৩৫২৪)

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION