বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে কোরবানির ঈদ ১৬ জুন

ধর্ম ডেস্ক:

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন, আর ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

দেশটির সুপ্রিম কোর্টের তথ্য বলছে, পবিত্র হজ ১৫ জুন পালিত হবে। আর কুরবানি হবে ১৬ জুন।

জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।

এদিকে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। সভা থেকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION