বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দোয়া

আরশাদ আলী:
যেকোনো বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকা কাম্য। সেই সঙ্গে কিছু আমল ও দোয়া পড়া উচিত। আল্লাহর রাসুল (সা.) অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর মতো বিষাক্ত কীটপতঙ্গ, সাপ-বিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন।

রাসুল (সা.)-এর শেখানো এই দোয়া যারা নিয়মিত সকাল-বিকাল আমল করবে, মহান আল্লাহ তাদের যাবতীয় বিষাক্ত ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা।’ অর্থ : আমি দয়াময় আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহতায়ালা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি) ইসলামি স্কলাররা বলেছেন, এটা সব বিপদ থেকে মুক্তির দোয়া। এই দোয়ার মাধ্যমে সব অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION