বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো! ট্রাম্পের দাবি উড়িয়ে যেভাবে ক্ষেপণাস্ত্র সক্ষমতা সচল রেখেছে ইরান সাহাবি হাতিব (রা.)-এর বুদ্ধিমত্তা রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নাহিদের ৫ উইকেট, মিরপুর টেস্টে জিতলো বাংলাদেশ ২০ বছরের পুরোনো শাড়ি দিয়ে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বকাপের রেপ্লিকা তৈরির ধুম পড়েছে ব্রাজিলে, এবার মূল ট্রফি জয়ের আশা

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সচল ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সচল হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আজ বুধবার দুপুর ২টা থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারছেন।

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইন্টারনেট স্বাভাবিক হওয়া শুরু করেছে। ফেসবুক এখন চালু আছে। ক্যাশ সার্ভারগুলো খোলা হচ্ছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরোদমে চালু হয়ে যাবে।

এর আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে জানিয়েছিলেন বিকেলের মধ্যে চালু হবে ফেসবুক, টিকটক, ইউটিউব কার্যক্রম।

গত ১৭ জুলাই সারাদেশে মোবাইল ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, পরদিন থেকে বন্ধ রাখা হয় ব্রডব্যান্ডও। পরে ইন্টারনেট নেটওয়ার্ক ফিরলেও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ বন্ধ রাখা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION