রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকের ছনকলা এলাকায় আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

আজ রাত ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করে, লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) খানজাদা শাহরিয়ার বিন মান্নান।

তিনি জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এফ-ব্লক ও সিএ-ব্লকের প্রায় ৫০টির বেশি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে এপিবিএন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাজের জানান, আগুন লাগার পরপরই ক্যাম্পের বাসিন্দারা নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৫০ থেকে ৬০টির বেশি ঘর পুড়ে যায়।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্যাম্পে আগুনের লাগার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION