সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের

কালারমারছড়ায় পাহাড়ধসে পিতার মৃত্যু, মেয়ে আহত

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া বালাগুনিয়া পাড়া এলাকায় পাহাড়ধসে আব্দুস শুক্কুর প্রকাশ মনু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সদ্য বিয়ে দেয়া মেয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টায় পার্শ্ববর্তী পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আব্দুস শুক্কুর ওই এলাকার মকবুল সিকদারের ছেলে।

আহত মেয়ের নাম মোস্তারি (২০)। তিনি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসলে এ দুর্ঘটনার শিকার হন বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহত বাবার মরদেহ উদ্ধার ও আহত মেয়েকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টিপাতের কারণে এ পাহাড়ধসের ঘটনা ঘটে ও প্রাণহানি হয়। স্থানীয় মহিলা ইউপি সদস্য কলি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION