সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজার-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে স্পেশাল ট্রেন

কক্সবাজার ট্রেন স্টেশন, ফাইল ছবি

এম এ সাত্তার :
প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩দিন বন্ধ থাকার পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ আগস্ট থেকে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিলো কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনও। শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকায় তিনদিন পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হচ্ছে। তবে বন্ধ থাকবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন।

গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে শুরু হয়েছিলো ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠে এ ট্রেনটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION