বুধবার, ২২ Jul ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে: মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা, খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব সহকারে এসেছিলাম। প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী রয়েছি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে তারা তাদের আন্তরিকতা, ডিসিপ্লিন, যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। একইসঙ্গে তারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।’

আপনারা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন, এমন প্রশ্নে ফখরুলের জবাব, ‘রাজনৈতিক দলগুলোরও সঙ্গে কথা বলবেন পর্যায়ক্রমে। ওইটা ওনারাই বলবেন।’

আপনারা কি নির্বাচনের সম্ভাব্য কোনও তারিখ বলেছেন? উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘না না, আমরা কোনও তারিখ বলিনি। ওনারাই তো তারিখ বলবেন। আমরা তো তারিখ বলবো না।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটে যমুনায় পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION