রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বাঁশখালী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় ১৩২০ মেগাওয়াট (কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র) এসএস পাওয়ার প্ল্যান্টে মালামাল চুরির প্রতিরোধ করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

নিহতরা হলেন-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২২)। সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে মালামাল চুরি করতে আসে। নিরাপত্তা কর্মীরা তাদের ধরার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের আটক করলে চোরের দল এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোমিনুল হক তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে অস্ত্রের আঘাতে অধিক রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, সরওয়ার আলম কয়লাবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন। লাশ ময়নাতদন্তের ব্যবস্থা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তার অভিযান চালছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION