বুধবার, ২২ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত সব সময় প্রভুত্বের রাজনীতি করেছে: মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি, যে আচরণ, তা তারা কোন পরিপ্রেক্ষিতে, কীভাবে করছে, সেটা তাঁরা ভালো বোঝেন। তাঁরা দেখতে পাচ্ছেন, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ তাঁর কাছে যেটা মনে হয়, ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে। যেটা তাদের জন্য ও পার্শ্ববর্তী দেশের জন্য শুভ হবে না। সম্মান, মর্যাদা ও পরস্পরের স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, তাঁরা ইতিমধ্যে দুবার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। প্রতিবারই বিএনপি থেকে বলা হয়েছে, যে সংস্কারগুলো তারা করতে চায়, সেগুলো যেন জনগণের সামনে তুলে ধরে। এ ছাড়া বলা হয়েছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে।

মির্জা ফখরুল বলেন, ১৬ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এই বিপ্লবে নারী-শিশুসহ দেশের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। যে স্বাধীনতা অর্জন হয়েছে, তা সুসংহত করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION