সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

যোগাযোগ বিচ্ছিন্ন ঈদগাঁও টু পোকখালী সড়ক

ভয়েস প্রতিবেদক:

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বেড়িবাধ ভেঙে ঈদগাঁওয়ের সাথে পোকখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে জালালাবাদ ফরাজীপাড়া সড়কের মনজুর মৌলভীর দোকান নামক পয়েন্টে বেড়িবাধ ভেঙে এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

এ সময় বন্যার পানি অনুপ্রবেশ করায় ভোগান্তিতে পড়েছে অর্ধশতাধিক পরিবার।

আজ শনিবার দুপরে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইউপি সদস্যবৃন্দ, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শ্রীঘ্রই যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাধ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদকর্মী আতিকুর রহমান মানিক জানান, নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের ওই পয়েন্টটি ভেঙে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION