শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে

ভয়েস নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌ পথের অবরোধ আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে। অবরোধের কারণে এদিন খাগড়াছড়ি থেকে কোন যানবাহন ছাড়েনি।

সরেজমিনে জেলার দূরপাল্লার বাস কাউন্টার ও বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকে কোন বাস ছাড়েনি। ঢাকা থেকে আসা রাত্রিকালীন বাসগুলোও এখনো খাগড়াছড়িতে এসে পৌঁছায়নি।

সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল ঢাকার পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে অবরোধের কারণে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION